সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

শিরোনাম :
চিতলমারীতে নতুন কুঁড়ি স্পোর্টস এর প্রস্তুতি সভা চিতলমারীতে ভয়াবহ আকারে দেখা দিয়েছে ডেঙ্গুর প্রকোপ সাংবাদিক পুত্র প্রিতমকে নরসিংদী থেকে উদ্ধার-প্রশাসন ও গনমাধ্যমকে কৃতজ্ঞতা প্রকাশ চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে সাংবাদিকপুত্রের নিখোঁজ, সন্ধানের আকুতি চিতলমারীতে ডিভোর্সি স্বামীর হত্যা চেষ্টা: অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক নারী চিতলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটিকে সংবর্ধনা প্রদান চিতলমারীতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা স্মৃতির আলো-ছায়ায় এক জীবন: এক লড়াকু সাংবাদিকের আত্মকাহিনি বাগেরহাটে ইসলামী মহাসম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি, নেতৃত্বে মাওলানা মাহফুজুর রহমান

চিতলমারীতে নতুন কুঁড়ি স্পোর্টস এর প্রস্তুতি সভা

রিপোর্টারের নাম / ১৩ টাইম ভিউ
আপডেট সময়: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে তাদের বিকাশের সুযোগ তৈরি করতে বাগেরহাটের চিতলমারীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ বাস্তবায়ন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করা, সুস্থ প্রজন্ম গড়ে তোলা এবং ভবিষ্যতের দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্টদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেল ২টা ৩০ মিনিটে চিতলমারী উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার।

সভায় নতুন কুঁড়ি স্পোর্টসের কার্যক্রম বাস্তবায়ন, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত করা, সম্ভাবনাময় খেলোয়াড়দের চিহ্নিত করা এবং ক্রীড়া কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ কর্মসূচি সফল করতে উপজেলা প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সহযোগিতা প্রয়োজন বলে সভায় গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, উপজেলা  মাধ্যমিক শিক্ষা অফিসার আল মুরাদ, চিতলমারী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন বিন্দুসহ অনেকে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *