শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
সাংবাদিক পুত্র প্রিতমকে নরসিংদী থেকে উদ্ধার-প্রশাসন ও গনমাধ্যমকে কৃতজ্ঞতা প্রকাশ চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে সাংবাদিকপুত্রের নিখোঁজ, সন্ধানের আকুতি চিতলমারীতে ডিভোর্সি স্বামীর হত্যা চেষ্টা: অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক নারী চিতলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটিকে সংবর্ধনা প্রদান চিতলমারীতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা স্মৃতির আলো-ছায়ায় এক জীবন: এক লড়াকু সাংবাদিকের আত্মকাহিনি বাগেরহাটে ইসলামী মহাসম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি, নেতৃত্বে মাওলানা মাহফুজুর রহমান ট্রাম্পের নৈশ ভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ফাস্ট লেডি ডা. জুবাইদা রহমান চিতলমারীতে হেলমেট মাথায় পরে অফিসে প্রশাসনিক কর্মকর্তা

চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটিকে সংবর্ধনা প্রদান

রিপোর্টারের নাম / ৯৪ টাইম ভিউ
আপডেট সময়: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটের চিতলমারীতে নারী শিক্ষার বাতিঘর খ্যাত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় হাসিনা বেগম মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয় সবুজ চত্বরে বর্ণাঢ্য আয়োজনে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ফজলুল হকসহ কমিটির অন্যান্য সদস্যদের এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈলেন্দ্রনাথ বাড়ই এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার জাকির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার, থানার অফিসার ইনচার্জ শহিদুর রহমান, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব ঠাণ্ডু, সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী।
এ সময় আরো উপস্থিত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আল মুরাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদসহ উপজেলা জাতীয়বাদী দল বিএনপি’র অংগ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অথিতিদেও ফুলের তোড়া ওব্যাচ পরিয়ে সংবর্ধনা প্রদানসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেদিয়ে উপস্থিত সকলকে মুগ্ধ করে।
অনিষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *