বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারীতে উপজেলা পর্যয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (বালক ও বালিকা) ২০২৬ এর শুভ উদ্বোধন ঘোষনা করা হয়েছে| রবিবার(২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় চিতলমারী একে ফাইজুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে এর শুভ উদ্বোধন করেন বাগেরহাট-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মাও: মশিউর রহমান (এমপি)|
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ২দিন ব্যাপি এই টুর্নামেন্টের সভাপতিত্ব করেন চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার|
এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাও: মনিরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অচ্যুতানন্দ দাস, চিতলমারী প্রেসক্লাব সভাপতি একরামুল হক মুন্সী, উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগ নেতা আব্দুল কাদের মুন্সী, উপজেল স্যানেটারী ইন্সপেক্টর রিয়াজুল ইসলাম প্রমূখ| টুর্ণামেন্ট এর ধারাভাষ্যকার ছিলেন বিশিষ্ঠ ক্রিড়া বিদ জাহাঙ্গীর হোসেন বিন্দু ও বিএনপি নেতা মো: সেলিম খান|