শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চিতলমারী উপজেলা শাখার আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। গত বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে শুরু হয়ে রাত সাড়ে ১২টা পর্যন্ত চলে এই অনুষ্ঠান।
উপজেলা সদর ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসন থেকে ২০২৬ সালের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) আহসান হাবীব ঠান্ডু, জেলা বিএনপির সদস্য রুনা গাজী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক ও মো. শফিকুল ইসলাম বাবু।
বক্তারা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর চেতনাকে ধারণ করে বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় ঐক্যের কোনো বিকল্প নেই বলে প্রত্যয় ব্যক্ত করেন। এর পাশাপাশি যুব সমাজকে মাদক মুক্ত থাকতে এবং মাদকসহ সকল সামাজিক অপরাধ প্রতিরোধে সোচ্চার হওয়ার উদাত্ত আহ্বান জানান।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম ও উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামান। পরিশেষে, একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাত সাড়ে ১২টায় এই আয়োজনের সমাপ্তি ঘটে।