শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

মো: একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) বিকেল তিনটায় চিতলমারী উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি মো: আহসান হাবীব ঠান্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো: মোজাফ্ফর রহমান আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: শরিফুল হাসান অপু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি একরামুল হক মুন্সী, সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট অসীম কুমার সমাদ্দার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক ও মো: শফিকুল ইসলাম বাবু। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ৭টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: হুমায়ুন শেখ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক লিমন বিশ্বাস ইউনুছ, শ্রমিক দলের সভাপতি মো: ইউছুব আলী শেখ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: নিয়ামত আলী খান, কৃষক দলের সাধারণ সম্পাদক মো: জবরুল শেখ, ওলামা দলের সভাপতি ইয়াসিন ফকির, তাঁতী দলের সভাপতি মামুন তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানের মাঝে মাঝে জাসাস নেতা মো: তানজীর মুন্সীর পরিচালনায় একঝাঁক সংগীতশিল্পীর কণ্ঠে দলীয় সংগীতসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।