বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

একরামুল হক মুন্সী::
বাগেরহাটের চিতলমারী উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকাল ৩টায় উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবীব ঠান্ডুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি ও বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক এবং সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাবুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবীব ঠান্ডু, সাধারণ সম্পাদক মো. শরীফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক ও শফিকুল ইসলাম বাবু।
এ সময় পথসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব শেখ সাদুজ্জামান, ছাত্রদলের আহ্বায়ক মো. লিমন বিশ্বাস ইউনুস, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিয়ামত আলী খান, কৃষক দলের আহ্বায়ক শহিদুর রহমান ও সদস্য সচিব জবরুল শেখ প্রমুখ।