শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

মো: একরামুল হক মুন্সী:
আল্লামা মামুনুল হক বলেছেন, বাংলাদেশের সংবিধানে, প্রশাসনে ও রাজনীতির পদে পদে বৈষম্য ভরা| ৭২-এর সংবিধান দিয়ে বাংলাদেশে কোনো দিন বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়া সম্ভব নয়| সর্ষের ভেতর যদি ভূত থাকে, তবে সেই ভূতুরে সর্ষে দিয়ে যেমন ভূত তাড়ানো সম্ভব নয়; ঠিক তেমনি বর্তমান প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা দিয়ে এই পরিবর্তন সম্ভব নয়| জুলাই বিপ্লবের প্রধান আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়া| কিন্তু ক্ষমতায় থেকে ফ্যাসিবাদী হাসিনা সরকার তা পূরণ করতে দেয়নি|
তিনি আরও বলেন, ক্ষমতায় গিয়ে শেখের বেটি নিয়ন্ত্রণহীন ও ফ্যাসিবাদী হয়ে উঠেছিল| আবার জিয়ার পোলা ফ্যাসিবাদী হোক, সেটি বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না| সুতরাং জুলাই সনদ বাস্তবায়ন করুন এবং ˆবষম্যহীন বাংলাদেশ উপহার দিন| বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টায় চিতলমারী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন| গণভোটের রায় বাস্তবায়ন, তেল-বিদ্যুতের মূল্যবৃদ্ধি রোধ এবং আইনশৃঙ্খলার অবনতি ও মাদক-সন্ত্রাস প্রতিরোধের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়|
বাংলাদেশ খেলাফত মজলিস চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট উপজেলার যৌথ আয়োজনে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান| অনুষ্ঠানে জুলাই বিপ্লবের শহীদ সাব্বির মল্লিকের বাবা সহিদুর রহমানসহ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ এবং সমমনা দল জামায়াতে ইসলামী ও এনসিপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন|