সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

শিরোনাম :
শীত আসলে পাখি শিকারিদের আনন্দ বাড়ে চিতলমারীতে জাতীয় যুব দিবস পালিত চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চিতলমারীতে নতুন কুঁড়ি স্পোর্টস এর প্রস্তুতি সভা চিতলমারীতে ভয়াবহ আকারে দেখা দিয়েছে ডেঙ্গুর প্রকোপ সাংবাদিক পুত্র প্রিতমকে নরসিংদী থেকে উদ্ধার-প্রশাসন ও গনমাধ্যমকে কৃতজ্ঞতা প্রকাশ চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে সাংবাদিকপুত্রের নিখোঁজ, সন্ধানের আকুতি চিতলমারীতে ডিভোর্সি স্বামীর হত্যা চেষ্টা: অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক নারী চিতলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটিকে সংবর্ধনা প্রদান

চিতলমারীতে জাতীয় যুব দিবস পালিত

রিপোর্টারের নাম / ৩০ টাইম ভিউ
আপডেট সময়: সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

নিজস্ব প্রতি বেদক:
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটের চিতলমারীতে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। ১ নভেম্বর রোববার, উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা, ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণের মাধ্যমে দিবসটি পালন করা হয়।
বাগেরহাট-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাও: মশিউর রহমান খান প্রধান অতিথি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা যুবসমাজকে চাকরির পেছনে না ছুটে মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে আত্মকর্মী হওয়ার আহ্বান জানান। তাঁরা সুস্থ মানসিক বিকাশের জন্য যুবকদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তরের সহজ শর্তের ঋণ ও প্রশিক্ষণ সুবিধা নিয়ে নতুন উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করার তাগিদ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *