বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

জেলা প্রতিনিধি, বাগেরহাট:
বাগেরহাট অফিসার্স ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম বাবলুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা প্রেসক্লাবের নের্তৃবৃন্দ রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট স্কিল আইটি অডিটোরিয়ামে আয়োজিত এই সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বাগেরহাট উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাসুম হাওলাদার ও সাধারণ সম্পাদক তানভীর সোহেলসহ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাগেরহাট উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি আজাদ রাশিদী ও এম এ ওয়াদুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, অর্থ সম্পাদক মাহবুবুর রহমান বাদল, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর শেখ, সাংবাদিক রুহুল আমিন বাবু এবং কার্যনির্বাহী সদস্য শেখ আসাদুর রহমান, এনামুল ইসলাম খান, মেহেদী হাসান রনিসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সাক্ষাৎকালে বাগেরহাটের সমসাময়িক বিভিন্ন বিষয়, স্থানীয় সাংবাদিকতা, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং জেলার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করা হয়।
এ সময় ডা. ফরিদুল ইসলাম বাবলু বস্তুনিষ্ঠ, তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখার জন্য বাগেরহাটের সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
বাগেরহাট উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বলেন, স্থানীয় সাংবাদিক এবং প্রশাসন, সরকারি কর্মকর্তা ও সমাজের বিশিষ্টজনদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হলে জনস্বার্থে কাজ করার সুযোগ বৃদ্ধি পাবে।
সৌজন্য সাক্ষাতকালে প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। উভয় পক্ষই ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।