বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

চিতলমারীতে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার, এবং নারিকেল চারা বিতরণ

রিপোর্টারের নাম / ২৫২ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

অন্তরালে নিউজ ডেক্স:
বাগেরহাটের চিতলমারী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে রোপা আমন এর উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি পূর্নবাসনপনোদণা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের চাষাবাদ সহায়তায় জন্য বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও নারিকেলের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০জুন) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে ইউএনও তাপস পালের সভাপতিত্বে ৮২৫ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫কেজি করে আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ৫০০ জন কৃষকের মাঝে ৫টি করে মোট ২৫০০টি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২৭০টি নারিকেল গাছের চারা বিনা মূল্যে বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল, উপজেলা কৃষি অফিসার বিদ মোঃ সিফাত আল মারুফ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শর্মী রায়, উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোঃ আহমেদ ইকবাল, উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা কৃষি সম্্রসারণ অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ হাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সোহেল পারভেজ, উপজেলা আইসিটি অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা সমবায় অফিসার মোল্লা সাইফুল ইসলাম প্রমূখ ।
উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ মোঃ সিফাত আল মারুফ সাংবাদিকদের বলেন, পর্যায়ক্রমে ৫০জন কৃষকের মাঝে ৫টি করে ২৫০টি আমের চারা,শিক্ষা প্রতিষ্ঠানে ১০০০জন ছাত্র ছাত্রীর মাঝে ৪টি করে ৪০০০টি নিম,জাম,বেল ও কাঁঠাল, ১২০জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন উফসী জাতের কমলি শাক বীজ ১০০গ্রাম,লাউ ১০গ্রাম,চালকুমড়া ০৫গ্রাম,পুইশাক ১০০গ্রাম,মিষ্টি কুমড়া ১০গ্রাম করে বিতরণ করা হবে। এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, মাদ্রাসা ও স্কুলে ১৪০টি তাল গাছের চারা বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *