বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

ঢাকা-বাগেরহাট ভায়া চিতলমারী মহাসড়কে যাত্রীঝুঁকিতে বাঁশের কেনাবেচ

রিপোর্টারের নাম / ২৯৩ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

অন্তরালে ডেক্স:

বাগেরহাট চিতলমারী ও টুঙ্গিপাড়া-ঢাকা মহাসড়কসহ চিতলমারী উপজেলার বিভিন্ন সড়কের দুইপাশে ঝুঁকিপূর্ণভাবে লাখ লাখ টাকার বাঁশ কেনাবেচা হচ্ছে। এই ঝুঁকির মধ্যে যানবাহন যোগে এবং পায়ে হেটে প্রতিদিন যাত্রীদের যাতায়ত করতে হচ্ছে সড়ক দিয়ে। এ ছাড়া ট্রাক বোঝাই বাঁশ ওঠানো এবং নামনোর জন্য যানজটের সৃষ্টি ক্রমেই বাড়ছে।  যেকারনে স্কুল-কলেজের শিক্ষার্থী ও অফিসগামীদের যাতায়াতে  সমস্যা বাড়ছে।

সোমবার (১জুলাই) বিকেলে সন্তোষপুর ইউনিয়নের দড়িউমাজুড়ি এলাকাসহ চরবানিয়ারী ইউনিয়নের দুর্গাপুর,  ব্রহ্মগাতী ঘুরে দেখা যায়, সড়ক ও তার আশপাশে ব্যবসায়ী ও  ক্রেতাগণ তাঁদের ক্রয়কৃত বাঁশ যানবাহনে ওঠানো-নামানোর কাজ করছেন। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

স্থানীয় অনেকের সাথে কথা হলে তারা জানান, খাসেরহাট-কালীগঞ্জ সড়কের দড়িউমাজুড়ি গ্রামের মধ্যেদিয়ে সড়কের দুই পাশে এবং সন্তোষপুর ও চরবানিয়ারী ইউনিয় এর ঢাকা-বাগেরহাট ভায়া চিতলমারী মহাসড়কের দুই পাশে রয়েছে বাঁশের  আড়তগুলো। এ ছাড়া খাসেরহাট বাজার, নালুয়া, কালীগঞ্জ বাজারেও বাঁশের আড়ত রয়েছে। আড়তগুলো থেকে ভ্যানও নছিমনে করে বাঁশ আনা-নেওয়ার সময় প্রতিদিন ঘটছে দুর্ঘটনা।

এব্যপারে চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল এর সাথে কথা হলে তিনি বলেন, জনসাধারনের সমস্যার দিকে তাকিয়ে এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বাঁশ ব্যবসায়ীদের সাথে কথা হলে তারা জানান সড়কের পাশে বাঁশ লোড-আনলোড করা হলেও সতর্কতা অবলম্বন করা হয়। তাছাড়া ক্রেতাগন দ্রুত গন্তব্যে পৌছেতে পারেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *