বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

মোঃ একরামুল হক মুন্সী:
নারী ও কন্যার প্রতি সহিংসতার বন্ধে ঐক্যবদ্ধ হই,ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারী উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ কক্ষ ও বেগম রোকেয়া দিবস ২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা ও ক্রেস প্রদান করা হয়েছে। মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সময় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমার এর সঞ্চলনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) সিফাত আল মারুফ, উপজেলা সমবায় অফিসার মোল্লা সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, চিতলমারী প্রেসক্লাব সভাপতি একরামুল হক মুন্সী, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি কামরুজ্জামান খান পিকলু, চিতলমারী থানার প্রতিনিধি, চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোয়েব হোসেন গাজী, সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উক্ত দিবসে বিভিন্ন ক্যাটাগরিতে ৪ জন অদম্য নারীর অসামান্য অবদানের স্বীকৃতি স্ব-রুপ সম্মাননা ক্রেস ও সনদ প্রদান করা হয়।
এরা হলেন-সমাজ উন্নয়নে সফলতা অর্জনকারী নারী রুনা গাজী, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যামে শুরু করছেন যে নারী, তিনি হলেন; মনিকা বিশ্বাস, শিক্ষাও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকরী নারী- কবিতা ও অর্থ নৈতিকভাবে সাফল্য অর্জনকারী-নারী খাদিজা আক্তার।
উপজেলা নির্বাহী অফিসার ও উপস্থিত অথিতি তাদের হাতে ক্রেস্ট এবং সনদপত্রতুলে দেন।