বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

চিতলমারীতে ৫০লক্ষ টাকার চোরাই স্বর্ণ উদ্ধার, যুবলীগ কর্মীসহ গ্রেফতার৩জন

রিপোর্টারের নাম / ৬৩১৫ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

ক্রাইম রিপোর্টার:
সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত বাগেরহাটের চিতলমারী উপজেলা সদর বাজারে সিন্দুক কেটে চুরি হওয়া প্রায় ৫০ লক্ষ টাকার স্বর্ণ উদ্ধারসহ উপজেলা যুবলীগকর্মী এমাদুল খান (৩৮)সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (০৮ আগস্ট, ২০২৫) দুপুর ১২টায় থানা পুলিশ আড়–য়াবর্নি গ্রামে এমাদুল খানের বাড়িতে অভিযান চালিয়ে ওই স্বর্ণ এবং সিন্দুক কাটার মেশিন উদ্ধার করে। এমাদুল খান আড়–য়াবর্ণি গ্রামের মৃত: মঞ্জুরুল খানের ছেলে। এমাদুলকে জিঞ্জাসাবাদের প্রেক্ষিতে বাকী দুইজন গ্রেফতার হয়। এরা হলো চরবানিয়ারী গ্রামের সন্তোষ বসুর ছেলে সজল বসু (৩৮) ও শিবপুর গ্রামের সুর্য বসুর ছেলে শুভ্র বসু (২৫)
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শাহাদাৎ হোসেন শুক্রবার বিকাল তিনটার দিকে সাংবাদিকদের জানান, গত ০৩ আগস্ট, ২০২৫ দিবাগত রাতে চিতলমারী সদর বাজারের কর্মকার পট্টীতে অবস্থিত নিউ মন্ডল জুয়েলার্সের সিন্দুক কেটে ব্যাপক পরিমাণ স্বর্ণ চুরি হয়। এই বিষয়ে পুলিশী তৎপরতা শুরু হয়। এরই এক পর্যায়ে শুক্রবার (০৮ আগস্ট, ২০২৫) দুপুর ১২টায় আড়–য়াবর্নি গ্রামের মৃত মঞ্জুরুল খানের ছেলে এমাদুল খানের বাড়িতে অভিযান চালিয়ে তার আলমারীর ভিতর হতে পর্যপ্ত পরিমান স্বর্ণালংকার ও সিন্দুক কাটার মেশিন উদ্ধার করা হয়। এই বিষয়ে নিউ মন্ডল জুয়েলার্সের মালিক তাপস কুমার মন্ডল বাদী হয়ে ০৮ আগস্ট চিতলমারী থানায় মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ০৩। মামলা তদন্তের দায়িত্বে রয়েছেন এসআই দিবাকর মালাকার।
#

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *