বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

ক্যালিফোর্নিয়া বিএনপির “তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক” নির্বাচিত হলেন চিতলমারী উপজেলার ওমর ফারুক

রিপোর্টারের নাম / ৪৯৫ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যালিফোনিয়া বিএনপির উদ্যোগে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান ও ক্যালিফোর্নিয়া বিএনপির নবগঠিত কমিটির অভিষেক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন বিএনপির স্থাায়ীকমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান।
অনুষ্ঠানে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত সেনা বাহিনী অফিসার মোঃ কেরামত আলী শিকদারের সুযোগ্য পুত্র মোহাম্মদ ওমর ফারুককে “তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক” হিসেবে নাম ঘোষণা করা হয়।
তিনি এলাকাতে রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সমাজসেবক হিসেবে দীর্ঘদিন ধরে বিশেষভাবে পরিচিত। এছাড়া তিনি আমেরিকার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তাকে এই পদ মর্যাদা প্রদান করায় এলাকাবাসী- বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুন্নের অহংকার তারেক রহমানকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়া প্রবাসী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যগণ অংশগ্রহন করেন।
সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় শিল্পী সামিনা চৌধুরী এবং ব্যান্ডদল ফ্রিডম এজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *