বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

চিতলমারীর অন্তরালে সংবাদ প্রকাশের জের, সংগ্রামী সেই নারীর পাশে দাঁড়ালেন ইউএনও

রিপোর্টারের নাম / ২২৭ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

মোঃ একরামুল হক মুন্সী:
বাগেহাটের চিতলমারী উপজেলার গরীবপুর গ্রামের এক মা‘ ও তার দুই ছেলেকে নিয়ে সামান্য জমিতে হাল চাষের দৃশ্যপট শিরোনামটি ছিলো “এক অনাবদ্য মায়ের সংগ্রামী জীবণ” আমার দেশ চিতলমারী উপজেলা প্রতিনিধি একরামুল হক মুন্সীর ঐ শিরোনামে একটি প্রতিবেদন জনপ্রিয় “চিতলমারীর অন্তরালে” পত্রিকার অনলাইন ভার্সনে প্রকাশিত হয়।
প্রকাশিত প্রতিবেদনটি বৃহস্পতিবার (০১ জানুয়ারি-২০২৬) চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাদ হোসেন এর দৃষ্টি গোচর হয়। তিনি রাত ৯টায় দ্রুত উমোজুড়ি গ্রামে ছুটে গিয়ে ঐ নারীর পরিবারের পাশে দাঁড়ান।
এসময় তিনি ঐ পরিবারকে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র প্রদান করেন। এছাড়া ইউএনও সাজ্জাদ হোসেন ঐ নারীর দুই শিক্ষার্থী ছেলের পড়া-লেখার জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। সংবাদটি দৈনিক আমার দেশ, দৈনিক খবরপত্র, এফ,এন,এস ২৪.কমসহ বিভিন্ন মিডিয়ায় ফলাও করে প্রকাশিত হয়।
“পুরো প্রতিবেদনের সংক্ষিপ্ত অংশ হলো- জীবনযুদ্ধে অনবদ্য এক ‘মা’ও তার দুই সন্তানের সংগ্রামী জীবন চলছেই-চলছে । গোয়ালে গরুনেই, কাছে অর্থনেই, তবুও জমিতে ধানের চারা আগাম রোপন করতে হবে। নিজের কাঁধে লাঙ্গল-জোয়াল তুলে না নিলে হয়তো সারা বছর অনাহারে থাকতে হবে। কোনমতে কষ্ট-ক্লান্তি করে ১বিঘা জমি চাষাবাদ শেষ করতে পারলেই কিছুটা স্বস্তি মিলবে”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *