বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারীতে বজ্রপাতে সম্পুর্ণ ভস্মিভূত হয়েছে একটি বসতবাড়ী| তবে ভাগ্যক্রমে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি| বুধবার রাত সাড়ে ১১টায় এঘটনাটি ঘটে উপজেলার চরবানিয়ারি ইউনিয়নের দড়ি উমাজুড়ী গ্রামে| বাড়ীর বসবাসরত সুভংকর রায় (৩৯) জানান তিনি তার স্ত্রী লোপা হালদার (৩৩) এবং ১০বছরের শিশুকন্য সংগীতাকে নিয়ে ভাড়া থাকতেন এ বাড়িতে|
ঘটনার কয়েক দিন আগে তিনি স্ব, পরিবারে মামার মৃত্যুর ঘটনায় পাশের গজালিয়া গ্রামে অবস্থান করছিলেন| প্রতিবেশীরা খবর দিলে তারা বাড়ী এসে দেখেন ঘর-বাড়ীর সকল ধরনের মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে গেছে| এ ব্যপারে তার প্রায় ৩লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান| বর্তমান ঐ পরিবারটি খোলা আকাশের নিচে দিনাতিপাত করছেন|
ঘটনা শুনে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার সরেজমিন পরিদর্শন করেছে| তিনি সাংবাদিকদের জানান, প্রাথমিক ভাবে এই পরিবারের সদস্যদের জন্য সুখনা খাবারের ব্যবস্থা করা হয়েছে| শিশু সংগীতার পড়ার পঠ্যপুস্তকের ব্যবস্থাসহ সাধ্যমত সহায়তা করা হবে|