বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি

রিপোর্টারের নাম / ৪৯ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

একরামুল হক মুন্সী:

বাগেরহাটের চিতলমারীতে কৃষকদের সক্ষমতা বৃদ্ধি, পুষ্টিনির্ভর কৃষি সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বুধবার ১ জুলাই ২০২৬ পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষক-কৃষাণীরা অংশ নেন। তারা আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত চাষাবাদ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষি উদ্যোক্তা তৈরির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মশিউর রহমান খান (এমপি)। বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার প্রকল্পের খুলনা অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মো. মোহাদ্দেক হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) রমেশ চন্দ্র ঘোষ। অনুসঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব ঠান্ডা ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট ফজলুর রহমান।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সিফাত আল-মারুফ।

বক্তারা বলেন, মাঠভিত্তিক প্রশিক্ষণ ও কৃষকদের মধ্যে জ্ঞান বিনিময়ের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব। একই সঙ্গে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টি নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা যাবে। কৃষকদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *