বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ১১ মাসে সর্বনিম্ন

রিপোর্টারের নাম / ৬৬ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

ফেব্রুয়ারি মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতির হার পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে জানুয়ারি মাস থেকে ১ দশমিক ৪৮ শতাংশ কমেছে।  ফেব্রুয়ারিতে খাদ্যপণ্যে মূল্যস্ফীতির এ হার হয়েছে ৯ দশমিক ২৪ শতাংশ। যা জানুয়ারিতে ছিল ১০ দশমিক ৭২ শতাংশ। 

বৃহস্পতিবার (৬ মার্চ) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।

ফেব্রুয়ারি মাসে জাতীয় পর্যায়ে সাধারণ (জেনারেল) পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি হয়েছে শতকরা ৯ দশমিক ৩২ ভাগ যা জানুয়ারি মাসে ছিল ৯ দশমিক ৯৪ ভাগ। আর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ৬৭ শতাংশ এবং একই বছরের জানুয়ারিতে ছিল এ হার ৯ দশমিক ৮৬ শতাংশ।

এছাড়া ফেব্রুয়ারিতে খাদ্য ও খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি ছিল যথাক্রমে শতকরা ৯ দশমিক ২৪ শতাংশ এবং ৯ দশমিক ৩৮ শতাংশ। ২০২৫ সালের জানুয়ারিতে এ হার ছিল যথাক্রমে ১০.৭২ শতাংশ এবং ৯ দশমিক ৩২ শতাংশ।

আর ২০২৪ সালে ফেব্রুয়ারিতে এ হার ছিল যথাক্রমে ৯ দশমিক ৪৪ শতাংশ এবং ৯ দশমিক ৩৩ শতাংশ। ২০২৪ সালের জানুয়ারিতে খাদ্য ও খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার ছিল যথাক্রমে ৯ দশমিক ৫৬ শতাংশ এবং ৯ দশমিক ৪২ শতাংশ।

উল্লেখ্য, বিবিএস এর আওতায় ন্যাশনাল অ্যাকাউন্টিং উইং প্রতিমাসে মাঠ পর্যায়ে বিভিন্ন প্রকার দ্রব্য ও সেবার মূল্য সংগ্রহ করে তা বিশ্লেষণ করে ভোক্তা মূল্যসূচক এবং মূল্যস্ফীতির এ হার নির্ধারণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *