শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
সাংবাদিক পুত্র প্রিতমকে নরসিংদী থেকে উদ্ধার-প্রশাসন ও গনমাধ্যমকে কৃতজ্ঞতা প্রকাশ চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে সাংবাদিকপুত্রের নিখোঁজ, সন্ধানের আকুতি চিতলমারীতে ডিভোর্সি স্বামীর হত্যা চেষ্টা: অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক নারী চিতলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটিকে সংবর্ধনা প্রদান চিতলমারীতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা স্মৃতির আলো-ছায়ায় এক জীবন: এক লড়াকু সাংবাদিকের আত্মকাহিনি বাগেরহাটে ইসলামী মহাসম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি, নেতৃত্বে মাওলানা মাহফুজুর রহমান ট্রাম্পের নৈশ ভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ফাস্ট লেডি ডা. জুবাইদা রহমান চিতলমারীতে হেলমেট মাথায় পরে অফিসে প্রশাসনিক কর্মকর্তা

বরকতময় রমজানের ইফতার প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিলাম: মিম

রিপোর্টারের নাম / ১২৩ টাইম ভিউ
আপডেট সময়: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

ঢাকাই সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিম। তিনি সনাতন ধর্মের অনুসারী হলেও নিজের ভেতর অসাম্প্রদায়িক মানসিকতা ধারণ করেন। এ নায়িকার কাছে ধর্মের পবিত্রতা মুখ্য। ধর্মীয় সম্প্রীতির উদাহরণ হিসেবে তাই প্রতি বছর প্রথম রোজায় পরিবারের সঙ্গে ইফতার করেন তিনি। তার এমন মানসিকতা অনুরাগীদের মুগ্ধ করে। প্রতি বছরের মতো এবারও প্রথম রোজায় পরিবারের সঙ্গে ইফতার করেছেন মিম। সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে তিনি লেখেন, এই বরকতময় রমজানের প্রথম ইফতার আমার প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিলাম। সুন্দর মুহূর্তগুলোর জন্য কৃতজ্ঞ।

নিজের এই অসাম্প্রদায়িক মানসিকতা প্রসঙ্গে এর মিম বলেন, ‘প্রথম রোজা সবসময় আমার কাছে স্পেশাল। আমি মানুষ হিসেবে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। আমার পরিবারও তাই। চেষ্টা করি প্রথম রোজায় পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে ইফতার করতে।’

এদিকে ঈদ উপলক্ষ্যে একাধিক প্রতিষ্ঠানের ফটোশুটে অংশ নিয়েছেন এ অভিনেত্রী।

এদিকে মিম অভিনীত একাধিক সিনেমা রয়েছে মুক্তির মিছিলে। সর্বশেষ তিনি শহীদুল্লাহ কায়সারের জীবনীর তরুন বয়সের অংশ নিয়ে নির্মিত একটি সিনেমায় অভিনয় করেছেন। এতে তাকে পান্না কায়সারের চরিত্রে দেখা যাবে। এছাড়া নতুন সিনেমার জন্যও প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী। ঈদের পর সেটার কাজ শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *