বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

সেনাপ্রধানের বক্তব্য : দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

রিপোর্টারের নাম / ১২০ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন সেনাপ্রধান। মঙ্গলবার ‘জাতীয় শহিদ সেনা দিবস’ উপলক্ষ্যে মহাখালীর রাওয়া ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান সব পক্ষকে সতর্ক করে বলেছেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা-সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখতে হলে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে। ২০০৯ সালে তৎকালীন বিডিআর (বর্তমান বিজিবি) সদর দপ্তর ‘পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডে শাহাদতবরণকারী শহিদ অফিসারদের স্মরণে’ এ আলোচনা সভায় তিনি দিবসটিকে বেদনাবিধুর উল্লেখ করে বলেন, এদিন শুধু ৫৭ জন চৌকশ সেনা অফিসারই নয়, তাদের কিছু কিছু পরিবারের সদস্যকেও আমরা হারিয়েছি। এসব বর্বরতার একজন চাক্ষুষ সাক্ষী উল্লেখ করে তিনি বলেছেন, এই বর্বরতার সম্পূর্ণটাই তদানীন্তন বিডিআর সদস্য দ্বারা সংঘটিত। কাজেই এ বিষয়ে মনগড়া কোনো বক্তব্য সেই বিচারিক প্রক্রিয়াকে ব্যাহত করবে। এই বিচারিক প্রক্রিয়া যাতে নষ্ট না হয়, সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *