বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

চিতলমারীতে বিএনপি নেতার মায়ের মৃত্যুতে প্রেসক্লাব ও জাসাস নেতার শোক বিবৃতি
প্রেস বিজ্ঞপ্তি:
বাগেরহাটের চিতলমারী উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম আহবায়ক শরীফুল ইসলাম অপুর গর্ভধারিনী “মা” ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি অইন্না ইলাহি রাজিউন। বৃস্পতিবার (৮এপ্রিল) বিকাল ৪টায় স্ট্রোকজনিত কারনে তিনি ইন্তেকাল করেন। কর্ম জীবণে তিনি ছিলেন একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। মৃত্যুকালে তার বয়াস হয়ে ছিল (৮০) বছর। তিনি তার ১ একমাত্র পুত্র শরীফুল হাসান অপুসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। বৃস্পতিবার রাত ৯টায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। অপুর মায়ের মৃত্যুতে তার শোকাহত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর কেন্দ্রীয় কমিটির সাবেক খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বাগেরহাট জেলা বিএনপির অন্যতম সদস্য মঞ্জুর মোর্শেদ স্বপন।
অনুরুপ বিবৃতি প্রদান করেছেন চিতলমারী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, প্রেসক্লাবের সভাপতি মো: একরামুল হক মুন্সী, সি:সহ-সভাপতি মো: ইসমাইল হোসেন, সহ-সভাপতি এস.এম. সহিদুল হক টিপু, মো: আজাদ খান, সাধারণ সম্পাদক অরুন কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্স মন্ডল অলিপ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: তানজীর মুন্সী, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, অর্থ সম্পাদক মো: মিরাজুল ইসলাম, ক্রিড়া বিষয়ক সম্পাদক প্রিন্স হালদার, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সাগর মন্ডল, সাহিত্য বিষয়ক সম্পাদক জুড়ান মন্ডল, নির্বাহী সদস্য মো: জিসান মুন্সী ও সদস্য মো: রাজু মুন্সী সহ সাংবাদিকবৃন্দ।