বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
বাগেরহাটের চিতলমারী উপজেলার বিভিন্ন এলাকায় রবিবার (২১জুন) থেকে প্রশাসনের সহায়তায় গ্রাহকের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় লাইন বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ১৮ জন বকেয়াধারি গ্রাহকের নিকট হতে সর্বমোট ২০৩৫২৪ টাকা বকেয়া থাকায় লাইন বিচ্ছিন্ন করা হয় এবং বিশ জন গ্রাহকের ৫৮৫৪০ টাকা বকেয়া পরিশোধ করানো হয়। উল্লেখ্য ব্যাপক বকেয়া বিল থাকায় উক্ত লাইন বিচ্ছিন্ন অভিযান চলমান থাকবে। সে কারনে যাদের বকেয়া বিদ্যুৎ বিল রয়েছে তাদেরকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এড়াতে জরুরী ভিত্তিতে অনলাইনে বা ব্যাংকে বা অফিসে আজই বিদ্যুৎ বিল পরিশোধের জন্য বিনীত অনুরোধ জানান হলো। গ্রাহক সেবার স্বার্থে বিষয়টি অতীব জরুরী এবং সকলের সহযোগিতা কামনা করা গেল। অনুরোধ ক্রমে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি, চিতলমারী জোনাল অফিস, কতৃপক্ষ।