বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
মোঃ একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২মে২০২৫) সকাল ১১টায় বিদ্যালয়ের অডিটোরিয়াম ভবনে প্রধান শিক্ষক শৈলেন্দ্র নাথ বাড়ৈ এর স্বাগত বক্তব্য মধ্যদিয়ে কার্যক্রম শুরু হয়। এ সময় নবনির্বাচিত সভাপতি মোঃ শোয়েব হোসেন গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য শেখ মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ মোমিনুল হক টুলু বিশ্বাস, সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু,যুগ্ম আহবায়ক মোঃ শিপন আহমেদ মুন্সি, সাবেক উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ছাত্র দল সভাপতি গোলাম ফারুক( বুলু), উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা মনিরুজ্জামান গাজী, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মোঃ আসাদুজ্জামান, প্রধানশিক্ষক নির্মল কুমার শিকদারসহ আরও অনেকে। সভায় নবনির্বাচিত সভাপতি মোঃ শোয়েব হোসেন গাজীকে ফুল ও মালা দিয়ে বরণ করেন উপজেলা বিএনপির, সহযোগী সংগঠনের নেতা-কর্মী, অভিভাবক, ব্যবসায়ী, শিক্ষক ও ছাত্রীরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাবেক ছাত্র দল নেতা জয়নুল পারভেজ সুমন।