বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

সম্পত্তি দখল মুক্ত করার দাবীতে সাংবাদিক সম্মেলন
তেরখাদা প্রতিনিধি:
পৈত্রিক সম্পত্তি দখল মুক্ত করার দাবীতে তেরখাদা উপজেলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন তেরখাদা উপজেলার মৃত: মকসেদ শেখ এর ছেলে অব: পুলিশ সদস্য মুজিবুর রহমান। তিনি লিখিত বক্তব্যে উপস্থিত সাংবাদিকদের জানান, তার নামে রেকর্ডীয় ওয়ারেশ সূত্রে প্রাপ্ত হাড়িখালী মৌজার ২২০৪ নং খতিয়ানের ১৬২৬৫ দাগের ০.৩৭ একর সম্পত্তি রয়েছে। এই সম্পত্তি এলাকার দাঙ্গাবাজ ও জালিয়াত চক্রের সদস্য মহিদুল শেখ এর নেতৃত্বে জিন্নাত শেখ, মজিবার শেখ, সর্ব গ্রাম হাড়িখালী এই সংঘবদ্ধ দলটি বিগত ২৫ আগষ্ট ২০২৪ সালে মুজিবুর রহমানের ভোগদখল থেকে জোর পুর্বক উচ্ছেদ কওে দেয়। উক্ত সম্পত্তি উদ্ধারের জন্য ইতিপূর্বে তেরখাদা থানা, তেরখাদা যৌথ বাহিনী ক্যাম্প, স্থানীয় চেয়ারম্যান, মেম্বারসহ সর্ব স্তরে অভিযোগ করেও কোনো ন্যায় বিচার পাননি ভুক্তভোগি মুজিবুর রহমান। তিনি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যাতে ন্যায় বিচার পেতে পারেন সে ব্যপারে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।