বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

চিতলমারীতে খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার শিক্ষা ও আইসিটি এর মত বিনিময় সভা

রিপোর্টারের নাম / ৩১০ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

চিতলমারীতে খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার শিক্ষা ও
আইসিটি এর মত বিনিময় সভা
মোঃ একরামুল হক মুন্সী:
খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল বৃহস্পতিবার (২৯ মে) চিতলমারী উপজেলা সফর করেছেন। সফর কালিন সময় তিনি দুপুর ১১টায় সদর উপজেলার ঐতিহ্যবাহী শেরে বাংলা ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিতব্য এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার তাপস পালের সভাপতিত্বে এ সভায় শিক্ষার মানোন্নয়ন ও কলেজের সার্বিক বিষয়ের ওপর দিক নিদ্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন প্রধান অতিথি দেবপ্রসাদ পাল ।
কলেজ কার্যকারী কমিটির সভাপতি ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজী, চিতলমারী থানার অফিসার ইন চার্জ এস এম শাহাদাৎ হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান সহ এসময় উপস্থিত ছিলেন কলেজের কর্মরত বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষিকাগণ। বেলা ২টায় প্রধান অতিথি ঐতিহ্যবাহী চিতলমারী সরকারি এস.এম.মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। মত বিনিময় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল সভাপতির বক্তব্যে তাপস পাল বলেন, “শিক্ষাই সেই শক্তি যা দিয়ে জয় করা সম্ভব সমস্ত কিছু” আর সেই শিক্ষা হতে হবে মান সম্মত। মত বিনিময় সভায় অতিথিদের ফুল দিয়ে বরণ ও  শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *