বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

চিতলমারীতে ধান ভাঙা মেশিনে জড়িয়ে বিধবার মৃত্যু

রিপোর্টারের নাম / ১০১৯ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

মোঃ একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারীতে স্যালো চালিত ভ্রাম্যমান ধান ভাঙা মেশিনে কাপড় জড়িয়ে এক বিধবা মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার(২১জুলাই) উপজেলার শিবপুর ইউনিয়নের কলিগাতী দক্ষিণ পাড়া গ্রামে সকাল ১০-৩০ মিনিটের সময় এঘটনা ঘটেছে। সরেজমিনে শিবপুর ইউপি চেয়ারম্যান অলিউজ্জামান জুয়েল খলিফা জানান, তার প্রতিবেশী কলিগাতী গ্রামের মৃত: মোশারেফ খলিফার স্ত্রী নাজমা বেগম (৪৮) সকাল আনুমানিক ১০টার সময় পাশ^বর্তী শামীম মোল্লার বাড়ীতে জান। এ সময় শামীম মোল্লার স্ত্রী স্যালো চালিত ভ্রাম্যমান ধান ভাঙা মেশিনে ধান ভাঙ্গাতে ছিলেন। তাকে সাহায্য করতে নাজমা বেগম ধান তুলে হলারে দিতে গিয়ে পরনের কাপড়ের আচল ও মাথার চুল মেশিনে জড়িয়ে যায়। এসময় মাথার খুলি ফেটে মুহুর্তেই মৃত্যুবরণ করেন। তাকে দ্রæত চিতলমারী স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। মেশিনটি স্থানীয় আব্দুল আলী শেখ এর ছেলে নুর ইসলাম শেখ পরিচালনা করছিলেন বলে জানা গেছে। বর্তমান তিনি পলাতক রয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *