বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
সাংবাদিক পুত্র প্রিতমকে নরসিংদী থেকে উদ্ধার-প্রশাসন ও গনমাধ্যমকে কৃতজ্ঞতা প্রকাশ চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে সাংবাদিকপুত্রের নিখোঁজ, সন্ধানের আকুতি চিতলমারীতে ডিভোর্সি স্বামীর হত্যা চেষ্টা: অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক নারী চিতলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটিকে সংবর্ধনা প্রদান চিতলমারীতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা স্মৃতির আলো-ছায়ায় এক জীবন: এক লড়াকু সাংবাদিকের আত্মকাহিনি বাগেরহাটে ইসলামী মহাসম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি, নেতৃত্বে মাওলানা মাহফুজুর রহমান ট্রাম্পের নৈশ ভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ফাস্ট লেডি ডা. জুবাইদা রহমান চিতলমারীতে হেলমেট মাথায় পরে অফিসে প্রশাসনিক কর্মকর্তা

চিতলমারীতে ঘের পাড়ে ঝুলান্ত তরমুজ চাষে আর্থিক মুনফায় কৃষকের মুখে হাঁসির ঝিলিক

রিপোর্টারের নাম / ৫৪৪ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

মোঃ একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের মাছুয়ারকুল বিলে মাছের ঘেরপাড়ে একইসাথে ঝুলান্ত তরমুজ আবাদ। অসময়ের তরমুজে বেশি মুল্য পেয়ে এখানকার কৃষকের মুখে ফুঁটছে হাঁসির ঝিলিক। একদিকে মৎস্যচাষ অপরদিকে তরমুজ বিক্রি করা বাড়তি অর্থ ঘরেতুলে এখানকার কৃষকরা তরমুজ চাষে ঝুঁকছেন।
মাছুয়ার কুল গ্রামের হরেন বাইন এর ছেলে নিতাই বাইন (৪০) জানান, গত বছর তিনি তার ৮ বিঘার মৎস্য ঘের পাড়ে নাইলনের নেটের উপর ঝুঁলান্ত পদ্ধতিতে ১৫শ’ উন্নতজাতের তরমুজের চারা লাগিয়ে ছিলেন। এতে প্রায় একলাখ টাকার মত খরচ হয়ে ছিলো।  যেখানে তরমুজের উৎপাদন হয়ে ছিলো ১৯০মন। বাজার দরে তিনি ওই তরমুজের মুনফা পেয়ে ছিলেন প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। চলতি মৌসুমে তিনি তরমুজ চাষে উক্ত পরিমান টাকা মুনফা পাবেন বলে আশা করছেন।
মাছুয়ার কুল গ্রামের রমেশ তরফদার এর ছেলে রঞ্জিৎ তরফদার (৪৬) জানান, ঘের পাড়ে তরমুজ চাষে ৭৫ হাজার টাকা খরচ করে প্রায় দেড় লাখ টাকা মুনফা পেয়েছেন।
একই গ্রামের ঘের মালিক নিবাস বাইনসহ কয়েকজন তরমুজ চাষী বলেন, মাছুয়ার কুল বিলের বিভিন্ন ঘেরপাড়ে বøাকহর্সসহ বিভিন্ন জাতের তরমুজ আবাদ করা হচ্ছে। তরমুজের গুণাগত মান অনেক ভালো হওয়ায় প্রতিটি তরমুজের ওজন ৫ থেকে ১০ কেজির উপরে দাঁড়িয়েছে। প্রতিবিঘা জমিতে খরচ বাদে ৭০ থেকে ৭৫ হাজার টাকা মুনফা আসছে বলে তারা বলেন। বিলের পাশেই পাকা সড়ক, বিল থেকে নৌকায় করে আনামাত্রই ট্রাকযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় তা রপ্তানি করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) সিফাত আল মারুফ জানান মৎস্যঘের পাড়ে তরমুজ আবাদ করার ক্ষেত্রে কৃষকের অফ-সিজনাল একটি বাড়তি আয়। চিতলমারী উপজেলায় প্রায় ২০ হেক্টর জমির মৎস্যঘের পাড়ে আফ-সিজনাল তরমুজের চাষ হয়েছে এবং তা ক্রমেই বাড়ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *