বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

বাগেরহাটে আসন কমানোর প্রস্তাবের প্রতিবাদে অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

রিপোর্টারের নাম / ১৬৩ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

বাগেরহাট প্রতিনিধি।
বৃষ্টি উপেক্ষা করে বাগেরহাটের সর্বস্তরের মানুষ চারটি সংসদীয় আসনকে তিনটি আসনে রূপান্তরের প্রস্তাবের প্রতিবাদে অবরোধ কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (২১আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাটাখালি ও নওপাড়া এলাকায় এই কর্মসূচি পালিত হচ্ছে।
অবরোধ চলাকালে মংলা–খুলনা মহাসড়ক, খুলনা–ঢাকা মহাসড়ক ও খুলনা–বাগেরহাট মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দূরপাল্লার যাত্রীবাহী বাস, ট্রাক, মালবাহী গাড়ি ও স্থানীয় যানবাহন কয়েক ঘণ্টা আটকে পড়ে এবং যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।
অবরোধ কর্মসূচিতে রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, জামায়াতে ইসলামী আমির মাওলানা রেজাউল করিম, নায়েবে আমির আব্দুল ওয়াদুদ,জেলা  বিএনপির যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাছির আলাপ প্রমূখ।
কর্মসূচিস্থলে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বাগেরহাট একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ জেলা। এখানে একটি আসন কমানো হলে জেলার মানুষের সাংবিধানিক অধিকার ক্ষুণœ হবে এবং জাতীয় সংসদে বাগেরহাটবাসীর স্বার্থ যথাযথভাবে প্রতিফলিত হবে না।
বক্তারা আরও বলেন, বাগেরহাট জেলার ভৌগোলিক অবস্থান, জনসংখ্যার ঘনত্ব, সামাজিক-অর্থনৈতিক প্রভাব এবং সুন্দরবন ও মংলা বন্দরকেন্দ্রিক জাতীয় গুরুত্বপূর্ণ কর্মকাÐের কারণে আসন কমানোর প্রস্তাব অযৌক্তিক। তাই নির্বাচন কমিশনের এই প্রস্তাব দ্রæত প্রত্যাহার করে জেলার বিদ্যমান চারটি আসন বহাল রাখার দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *