বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

বাগেরহাটে ইসলামী আন্দোলনের ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রিপোর্টারের নাম / ২৪২ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

মো: একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা ।
এ উপলক্ষ্যে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলার শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল পথসভার আয়োজন করা হয়।
চিতলমারী উপজেলা প্রধান কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে পথ সভায় মিলিত হয়।
ডা: আবুল কালাম কাজীর সভাপতিত্বে পথ সভায় ইসলামী আন্দোলনের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ পথ সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বাগেরহাট ১ আসনের মনোনীত প্রার্থী মুজিবর রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. আবুল কালাম কাজী। উপজেলা শাখার সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, বর্তমান নির্বাচন ব্যবস্থা জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। জনগণের ভোটাধিকার ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশে পি.আর পদ্ধতিতে নির্বাচন চালু করা সময়ের দাবি। নিরপেক্ষতা ফিরিয়ে আনতে হলে সাংবিধানিক সংস্কার প্রয়োজন। সেই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫ দফা দাবি উত্থাপন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *