বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

দিগন্ত জোড়া কৃষি মাঠে আমনের বাম্পার ফলন

রিপোর্টারের নাম / ১৭৩ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারী উপজেলায় ২০২৪-২৫ মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। উপজেলায় ৪৭৫৭ হেক্টর কৃষি জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে। তার মধ্যে হাইব্রিড জাতের রয়েছে ৩৩০০ হেক্টর, উফসী জাতের রয়েছে ১৪১৬ হেক্টর ও স্থানীয় জাতের ৪১ হেক্টর। সর্বমোট ৪৭৫৭ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সিফাত আল মারুফ জানান, চিতলমারী উপজেলায় চলতি মৌসুমে এ পর্যন্ত ২০৯৫ হেক্টর জমির আমন ধান কর্তন করা হয়েছে। মৌসুমের শেষ নাগাত ৯২৭৫ মেট্রিকটন ধান কৃষকের গোলায় উঠবে বলে তিনি “আমার দেশ” কে জানান।
তিনি আরো জানান উৎপাদিত ধানের মধ্যে রয়েছে হাইব্রিড জাতের ফলন ৬৩৫০ মেট্রিকটন এবং উফসী জাতের ফলন ২৯২৫ মেট্রিকটন। সব মিলে সঠিক পরিচর্জা ও সময়মত সার-কীটনাশক প্রয়োগের ফলে এ বছর আমন ধানের বাম্পার ফলন হয়েছে।
উপজেলার কলাতলা ইউনিয়নের মধুমতি নদেরতীরে বসবাসরত কৃষক আব্দুর রহমান জানান, বিগত বছরের তুলনায় এবার আমন ফসল অনেক ভাল। তিনি ২বিঘা জমিতে উফশীজাতের ধানের চাষ করেছেন।
চিতলমারী সদর বাজারের (সার-কীটনাশক ডিলার) কৃষক ফেরদাউস শেখ জানান এ বছর ধানের ফলন খুব ভাল কোন প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় সময়মত এসকল ধান চাষীর গোলায উঠবে বলে তিনি আশাবাদি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *