বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

একরামুল হক মুন্সী:
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ চিতলমারী উপজেলা কমিটির আয়োজনে নবম পে স্কেল গেজেট প্রকাশ সহ ৭দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি ঘোষিত নির্দেশনার আলোকে বাগেরহাটের চিতলমারী উপজেলা কর্মচারী দাি আদায় পরিষদ অবস্থান বিক্ষোভ মিছিল করা করেছে।
রবি, সোম ও মঙ্গলবার বার চিতলমারী উপজেলা পরিষদ চত্বরে এই কর্ম সূচি পালিত হয়। কর্মসূচিতে অংশ গ্রহন করেন, কমিটির সভাপতি শেখ রাসেল মাহমুদ, সহ সভাপতি মুকুলেশ পাইক, মো: ইব্রাহিম, মো: গোলাম ফারুক, মো: রফিকুল ইসলাম, মো: মুস্তাইন শেখ, সাধারণ সম্পাদ মো: সোহেল শেখ, সহ-সাধারণ সম্পাদক শিশির মজুমদার, সাংগঠনিক সম্পাদক ইন্দ্রজিত মন্ডল, সহ সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম প্লাবন, দপ্তর সম্পাদক মো: মহারাজ হাওলাদার, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন পারভেজ, প্রচার সম্পাদক সুদিপ্ত রায় ও সহ-প্রচার সম্পাদক রাজিব বিশ্বাস সহ বিভিন্ন দপ্তরের কর্মচারীগণ কর্মসূচীতে অংশ গ্রহন করেন।
কর্মচারীগন অনতি বিলম্বে তাদের প্রস্তাবিত দাবি মেনে নিয়ে নবম পে স্কেল এর গেজেট প্রকাশ সহ ৭দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারে প্রতি জোর দাবি জানান। অন্যথায় লাগাতার কর্মসূচির হুমকি প্রদান করেন।