বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

এবার মার হবে : চিতলমারী প্রেসক্লাবের সভাপতি একরামুল হক মুন্সীকে হুমকি দিলেন এমপি মহোদয়ের বংশের লোক মেরাজ খান।

রিপোর্টারের নাম / ১১২৯ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:

সময় বেলা ১২টা ৫৮ মি:(শনিবার) আমি বাড়ি থেকে ভ্যান যোগে এসে চিতলমারী উপজেলা মোড়ে সুন্দর বন কুরিয়ার সার্ভিস এর চিতলমারীর দায়িত্বে জাহিদকে একটা পত্রিকার পার্সেল গ্রহনের জন্য খোঁজ করি। তাকে না পেয়ে উপজেলাপরিষদ প্রধান ফটক পেরিয়ে একটু সামনে আগাই।এ সময় আমাকে দেখে মেরাজ খান হটাৎকরে রাগম্বিত হয়ে বলে উঠে এবার মার হবে।

 

ওর পাশে একটি ছেলে ছিলো তাকে নিয়ে ওকে কথা বলতে দেখে ছিলাম। ছেলে টিকে আমিপরে জিজ্ঞাসা করলাম ও কাকে মার দেবে, জোরে শোরে বলতে ছিলো তুমিকি জানো? ছেলেটি আমাকে বললো আমি বিষয়টি বুঝলাম না। আপনি যখন আসলেন তখনইতো বলে উঠলো এবার মার হবে!

এর কিছুক্ষণ পর মেরাজ খান জাহিদ এর দোকানের পাশে এসে আমাকে ধমক দিয়ে বলে উঠলো তুমি ঐ ছেলেটাকে কি বলেছ ? আমি উত্তর দেই তুমি কাকে মার হবে বলে চিৎকার করছিলে তাই জানতে চেয়েছি। এ সময়ও মেরাজ আমাকে বলে হ্যঁ-মার হবে। আমি বললাম কেন তুমিকি এমপি-মন্ত্রী হয়ে গিয়েছ নাকি? পরে ও আমাকে বলে দেখা যাবে কি হয়েছি। মিরাজ খাঁন উপজেলার কাটাখালী গ্রামের মৃত: আনোয়ার খানের ছেলে।

 

এই মিরাজ   বিগত ৫আগষ্ঠ পুর্ববর্তী উপজেলা যুবলীগের এক নেতার সাথে সখ্যতা রেখে দীর্ঘ ১৬ বছর চিতলমারী প্রেসক্লাব জোর করে দখলে নিয়ে ছিলো।যে ক্লাবটির নির্বাচিত সভাপতি ছিলাম আমি একরামুল হক মুন্সী। আমার মেয়াদ শেষ হয়নি এমন সময় আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এবং আমাকে ও আমার সাংবাদিকদের ওরা ক্লাব থেকে বেদখল করে দেয়। পরে বাগেরহাট ১ আসনের  আওয়ামী লীগ এমপি ও উপজেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদককে  প্রধাণ উপদেষ্টা করে এবং প্রেসক্লাবে শেখ মুজিব,শেখ হাসিনা এবং শেখ হেলাল উদ্দীনের ছবি লটকিয়ে দেয় ঐ যুবলীগ নেতাও  এই হুমকি দাতা মিরাজ খান।

 

সে সময় আ’লীগের বিভিন্ন সভা সমাবেশে সরব উপস্থিতি ছিলো এই মিরাজ খানের।ফুলের ডালায় নৌকার লোগো লাগিয়ে শহীদ মিনারে তা অর্পন করতেন। দখলকৃত প্রেস ক্লাবের নামে আওয়ামী সুযোগ-সভিধা গ্রহন করতেন। বর্তমান এই মিরাজ খান বিএনপি নেতা হিসেবে পরিচয় দানকারী।

৫আগষ্টের পরে আওয়ামী রাহুগ্রাস থেকে প্রেসক্লাবকে মুক্ত করলেও ঐ মিরাজ খান আমাকে প্রকাশ্যে অপ্রকাশ্যে হুমকি দিয়ে আসছে। সর্বশেষ তার বংশেরএক আত্মীয় এমপি নির্বাচিত হওয়ায় আমাকে মার-পিট করবে বলে পূণরায় হুমকি দিলো।

 

তার বা তাদের এখন থেকে বোঝা উচিৎ  বাংলাদেশে আর দখল দারিত্ব চলবেনা। দেশ নায়ক তারেক রহমান আওয়ামী দখল দারিত্বের বিষ দাঁত ভেঙ্গে দেবে ইনশাআল্লাহ। প্রয়োজনে তার নিবেদিত জাতীয়তাবাদী শক্তিও বসে থাকবেনা। আমি লেখনীর মাধ্যমে বিষয়টি ভবিষ্যতের জন্য প্রশাসন তথা জাতীর বিবেক সকল সাংবাদিক ভাইবোন ও সুধী মহলকে লেখাটি বিনয়ের সাথে জ্ঞাত করছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *