বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

হাজারো মানুষের চলাচলের কাঁচা রাস্তা পাকাকরনের দাবি

রিপোর্টারের নাম / ১৭১ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

মো: একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারী সদর ৫নং ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সোনাখালী গ্রামের উপর দিয়ে বয়ে চলা ২কিলো মিটার অবহেলিত কাঁচা রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে স্থানীয় জনসাধারণ, স্কুল-কলেজের শিক্ষার্থী, অসুস্থ রোগী দ্রুততর ভাবে গন্তব্যে যেতে পারেন না। এছাড়া বিলাঞ্চল এই এলাকায় হাজার-হাজার একর মৎস্যঘের রয়েছে। সাদা সোনাখ্যাত এখানকার চিংড়ি ও সাদা মাছ দেশে এবং দেশের বাইরে রপ্তানী করা হয়।
ধান-সবজীসহ দৈনন্দিন বিভিন্ন ধরনের পন্য বাজারজাত করতে সীমাহীন ভোগান্তিতে পড়তে হচ্ছে এলাকার সাধারণ মানুষকে। সরেজমিনে এলাকাবাসী “ঝর্ণা টিভি” কে জানান, সোনাখালী, ভেন্নবাড়ী, রূইয়ারকুল ও তার আশ-পাশের গ্রামের প্রায় ৫হাজারের অধিক সাধারণ মানুষের চলাচলের একমাত্র ভরসা এই রাস্তাটি। তাদের দাবি জনবহুল ও গুরুত্বপূর্ণ এই রাস্তাটির ২কিলো মিটার পথ পাকাকরণ খুবই জরুরী হয়ে পড়েছে।
সোনাখালী গ্রামের বিশিষ্ঠ সমাজ সেবক মানিক মন্ডল বলেন, রাস্তার এই সমস্যাটি আজকের নয় এটা যুগ-যুগ ধরে। এই এলাকাটা খুবই অবহেলিত, বর্ষার মৌসুমে এখানকার মানুষের দুর্ভোগের শেষ নেই। আমরা সোনাখালী প্রভাতের বাড়ীর পাশদিয়ে পশ্চিম দিকে দুই কিলো মিটার কার্পেটিং করন পাঁকা রাস্তার জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।
স্থানীয় ৫নং ওয়ার্ডের মহিলা সদস্য উমা মন্ডল বলেন, এখানকার মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত মানুষের কোন অসুখ-বিসুখ হলে বা গর্ভবতী মায়ের জন্য দ্রুত ডাক্তারের প্রয়োজন হলে, রাস্তার এই বেহাল দশায় রোগীকে গন্তব্যে নেয়া সম্ভব হয়না। এই অবস্থায় এলাকার মানুষের প্রাণের দাবি কর্তৃপক্ষ যাতে রাস্তাটির কাজ দ্রুততার সাথে শুরু করেন এই প্রত্যাশা তাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *