বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

চিতলমারীতে যুবককে গুলি করে হত্যা

রিপোর্টারের নাম / ৫৮৪ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর গ্রামের আমির হামজা মুন্সী (২৪) এক যুবককে গুলি করে হত্যা করেছে এক দল দুর্বৃত্ত। আমির হামজা উপজেলার শিবপুর গ্রামের রুহুল আমিন মুন্সীর ছেলে। দীর্ঘ ১৭ বছর গ্রামের বাড়ী ছেড়ে তারা খুলনার লবন চোরা এলাকার জিন্না পাড়ায় বসবাস করতেন। ঈদ উদযাপনের জন্য তারা স্ব-পরিবারে বাড়ীতে আসেন। এ অবস্থায় বৃহস্পতিবার (২৬মার্চ) বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে ৩টা মটর সাইকেল রাস্তায় রেখে সশস্ত্র ৬জন দুর্র্বৃত্ত ঐ বাড়ীর পাঁকা ভবনে ঢুকে পড়ে।
এ সময় ভবনের মধ্যে যুবক আমির হামজা তাড়া খেয়ে ছাঁদ থেকে প্রাণ বাঁচাতে পাশের খালের মধ্যে লাফিয়ে পড়ে। এ সময় দুর্বৃত্ত দলের সদস্যরা তাকে মাথা লক্ষকরে পিস্তল দিয়ে গুলি বর্ষন কওে এবং দ্রুত পালিয়ে যায়।
পরে স্বজনরা এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। নিহত হামজার চাচা জানান, ওরা অনেক দিন বাড়ীতে আসেনা। তাই ঈদে ওদেরকে বাড়ী এনেছি একসাথে ঈদ করবো, এটা একি হল।
নিহত আমির হামজার স্ত্রী তন্নী আক্তার (১৭) জানান আমাদের দুই মাস বিবাহিত জীবণ। আমি আমার স্বামী ও দেবর খুলনা সুন্দরবন কলেজের শিক্ষার্থী। আমি এইস এসসি প্রথম বর্ষের ছাত্রী ও ডিগ্রি দ্বিতিয় বর্ষের ছাত্র ছিলো। ও পাশা-পাশি খুলনায় রিয়াল স্টেট এর ব্যবসা করতো। দলীয় ভাবে ও বিএনপির করতো; কলেজ ছাত্রদলের আগামী নির্বাচনে অংশ গ্রহনের প্রস্তুতি নিয়ে ছিলো।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নজরুল ইসলাম বলেন আমরা প্রাথমিক ভাবে তদন্ত করছি। রাস্তায় যাতায়তের আশ-পাশের সিসিটিভি ফুটেজ অনুসন্ধান করছি। লাশ ময়না তদন্তের জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *