বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

মাঠে-মাঠে সবুজের হাত ছানি, রোবো ধানের বাম্পার ফলনের আশা

রিপোর্টারের নাম / ৯১ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

একরামুল হক মুন্স :
অনুকুল আবহাওয়া, ফসলের মাঠে কৃষকের নিবিড় পরিচর্যা, সময়মতো সার, সেচ ও কীট নাশক প্রয়োগের কারনে এ বছর বোরো ধানের বাম্পার ফলন আশা করছেন কৃষকরা| উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, বাগেরহাটের চিতলমারী উপজেলায় চলতি মৌসুমে বোরো ধান আবাদের লক্ষমাত্র নির্ধারণ করা হয়েছিল ১২,১২৩ হেক্টর জমি| লক্ষমাত্রা ছাড়িয়ে সেখানে আবাদের পরিমান দাঁড়িয়েছে ১২,১৫৫ হেক্টরে| যাহা লক্ষমাত্রার চেয়ে ৩২ হেক্টর বেশী| ধানের মধ্যে রয়েছে, হাইব্রিড জাতের ১২,১১৭ হেক্টর ও উফশী জাতের মাত্র ৩৮ হেক্টর|
উপজেলার আড়ুয়াবর্নী গ্রামের মোঃ পান্ন মুন্সী বলেন, চলতি বছরে বোরো ধানের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে| ধান ক্ষেতের কাছে গেলে আনন্দে বুক ভরে যায়| আল্লাহর কাছে প্রত্যাশা রাখি কোন প্রকার বালা মুসিবত না হয়|
কৃষক অহিদুজ্জামান দারু বলেন, বর্তমান অধিকাংশ জমির ধানের শীষ বেরিয়ে গেছে| আর অল্প কিছু দিনের মধ্যে কাঁটা পড়বে বোরোর ফসল| দিগন্তজোড়া মাঠে-মাঠে যেন সবুজের হাত ছানি| কোন প্রকার দুর্যোগ ছাড়াই গোলায় উঠে আসুক এই সোনালী ফসল এটাই প্রত্যাশা|
উপজেলা কৃষি কর্মকর্তা(কৃষিবিদ) সিফাত আল মারুফ জানান, এখানে নিবিড় পরিচর্যায় বোরো ধান দ্রুত বেড়ে উঠছে| প্রাকৃতিক দুর্যোগ না হলে এবং চাষির গোলায় সময়মতো ধান উঠে গেলে| এ বছর উপজেলার রেকর্ড সংখ্যক কৃষক আর্থিক ভাবে লাভবান হবেন|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *