বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারী উপজেলার ডাকাতিয়া সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দির চত্বরে নীল পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী আগুন সন্ন্যাস অনুষ্ঠিত হয়েছে| রবিবার (১২ এপ্রিল) রাত ৯টায় এ আয়োজনকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়| সনাতন ধর্মাবল¤^ী উৎসুক নারী-পুরুষ এই আকর্ষনীয় পূজাটি উপভোগ করেন|
প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী এই পূজায় আগুন সন্ন্যাস ছিল প্রধান আকর্ষণ| ধর্মীয় বিশ্বাস ও মানত পূরণের উদ্দেশ্যে ভক্তরা জ্বলন্ত আগুনের উপর দিয়ে নেচে নেচে আগুন নিভিয়ে দেন| এ দৃশ্য দেখতে মন্দির প্রাঙ্গণে ভিড় করেন বিভিন্ন বয়সের ভক্ত ও দর্শনার্থী|
স্থানীয় ভক্তরা জানান, নীল পূজা তাদের ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ| প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণ পরিবেশে আগুন সন্ন্যাস সম্পন্ন হয়েছে|
মন্দির কর্তৃপক্ষ আরও জানায়, আগামী মঙ্গলবার পূজা ও স্নান অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ধর্মীয় আয়োজনের সমাপ্তি ঘটবে|