বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

রাম পাল এন. আমিন হেলথ জোন অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন

রিপোর্টারের নাম / ১৬২ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

রেজাউল ইসলাম  || রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের বড় সন্ন্যাসী হাজি পাড়া এলাকায় এন. আমিন হেলথ জোন অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের নতুন শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল ৪ টায় পিজিও থেরাপির এ সেন্টারটি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সমাজসেবক মো. আব্দুল আলিম হাওলাদার। উদ্বোধন করেন, মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপির সভাপতি সাজাহারুল ইসলাম (সাজু)।অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল, রামপাল সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব এম. এ সবুর রানা, বাঁশতলি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আজমী, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাওলাদার জাহিদুল ইসলাম (জাহিদ), উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিদ্যুৎ কুমার পাল, মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামীম হাসান পলক, ইউপি সদস্য সিরাজুল ইসলাম হাওলাদার।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইমরান হোসাইন হাওলাদার।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এলাকার সাধারণ মানুষের চিকিৎসা সেবাকে আরও সহজলভ্য করবে এবং ফিজিওথেরাপি সেবার মাধ্যমে রোগীরা উপকৃত হবেন।এদিকে কেন্দ্রটিতে নিয়মিত রোগী দেখবেন সহকারী ফিজিওথেরাপিস্ট অলোক কুমার পাল। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ রোগীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *