বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

চিতলমারীতে রক্সি-১ হাইব্রিড ধানের মাঠ দিবস ; প্রতি শতাংশে উৎপাদন একমন|

রিপোর্টারের নাম / ১৭৫ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারী উপজেলার কলিগাতী দক্ষিণ পাড়া বিলে রক্সি-১ হাইব্রিড ধান কাটার উৎসব ও “মাঠ দিবস” ২০২৬ অনুষ্ঠিত হয়েছে| বাম্পার ফলন, রোগ-বালাই কম হওয়া এবং সু ¯^াদু চালের কারনে নতুন এ ধানের জাতটি কৃষকের মাঝে ব্যপক শাড়া ফেলেছে| ব্লেসিং এগ্রোভেট কোম্পানীর বাজারজাত করা রক্সি-১ হাইব্রিড ধান ইতোমধ্যে কৃষকের আস্থার প্রতীক হয়ে উঠেছে|
এগ্রোভেট কোম্পানীর হেড অব বিজনেস, কৃষি বিদ ড. গোলাম মাবুদ জানান, রক্সি হাইব্রিড ধান প্রতি শতাংশ জমিতে একমন করে ফলন পাওয়া যাচ্ছে| যা কৃষকে মাঝে আশার সঞ্চার করছে| রবিবার (২৬ এপ্রিল) বিকাল সাড়ে তিনটায় উপজেলার কলিগাতী দক্ষিণ পাড়া “মাঠ দিবসে” কৃষক ফজর শেখ বলেন, তিনি ২ একর ৫০ শতক জমিতে রক্সি হাইব্রিড ধান লাগিয়েছেন যে মাত্রায় ধান ফলেছে তাতে তিনি বেজয় খুশি|
কৃষক এজাবুর মোল্লা বলেন, তিনি ৫একর জমিতে রক্সি হাইব্রিড-১ জাতের ধান লাগিয়েছেন, প্রতি শতাংশে ১মনের বেশী ফলন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন| স্থানীয় রফিক শেখ বলেন তিনি ৪ একর জমিতে ধান লাগিয়েছেন, ধানের ফলন ভাল হওয়ায় আগামীতে বেশী জমি আবাদ করতে তিনি আগ্রহী|
কোম্পানীর হেড অব বিজনেস, কৃষি বিদ ড. গোলাম মাবুদ, সিনিয়র সেলস ম্যানেজার মো: শহীদুল ইসলাম এবং এরিয়া ম্যানেজার বাগেরহাট, মো: জামাল হোসেন মোল্লা পৃথক ভাবে বলেন, কৃষকের লাভ নিশ্চিত করতে উন্নতমানের ও অধীক ফলনশীল ধানের জাত নিয়ে কাজ করছে ব্লেসিং এগ্রোভেট| রক্সি-১ হাইব্রিড ধান মাঠ পর্যায়ে অসাধারণ ফলন দিয়েছে| আগামিতে আরো নতুন ও উন্নতজাতের ধান কৃষকের হাতে পৌঁছে দেয়া হবে|
রক্সি-১ হাইব্রিড ধানের গাছ মাঝারি-উচ্চতা ও শক্ত হওয়ায় সহজে হেলে পড়েনা| রোগ বালাইও তুলনামূলক কম হয়| ফলে উৎপাদন খরজ কমে| প্রতি শতাংশে ১ মনের অধিক ফলন হয় ; কৃষকও বেশী লাভবান হন|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *