বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

চিতলমারী উপজেলার পরানপুর মাধ্য: বিদ্যালয় এর দুই শিক্ষকের নিয়োগ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ|

রিপোর্টারের নাম / ১৫৩ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

অন্তরালে নিউজ ডেক্স:
বাগেরহাটের চিতলমারী উপজেলার পরানপুর মাধ্যমিক বিদ্যালয় (বর্তমান)| সাবেক পরানপুর শহীদ আবু নাসের মাধ্যমিক বিদ্যালয় এর দুই শিক্ষক সুষেন কুমার ঢালী এবং সুমানা সরকারের ভূঁয়া নিয়োগ সংক্রান্ত সংবাদ প্রকাশ হওয়ার পর নড়ে চড়ে বসেছে প্রশাসন| এই দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশে যে অভিযোগ তুলে ধরা হয়েছে তা তদন্ত পুর্বক দ্রততর প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো: আল মুরাদ কে নির্দেশ প্রদান করা হয়েছে|
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ তারিখ- চিতলমারী প্রেসক্লাব এর সভাপতি এবং উপজেলা আইনশৃঙ্খলা উন্নয়ন বিষয়ক সদস্য মো: একরামুল হক মুন্সীর (উপস্থাপনা) বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা আইনশৃঙ্খলা উন্নয়ন বিষয়ক সভাপতি ও নির্বাহী ম্যজিস্ট্রেট খাদিজা আক্তার এই নির্দেশ প্রদান করেন|
উল্লেখ্য, সুষেন কুমার ঢালী, সহকারী শিক্ষক এমপিও ইনডেক্স নং-৫৬৮২৪১১৩ এবং সুমনা সরকার সহকারী শিক্ষক, এমপিও ইনডেক্স নং- ৫৬৮৩৩৭১০| বিদ্যালয়ের এমপিও কোড নং-১৩৮৪৩২১২ ইন ১৩৮৪৩২|
সুষেন কুমার ঢালী ২০২২ সালে উপজেলার জোনাবালী ফকির মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সংস্থাপন কর্মচারী হিসেবে এপ্রিল ২০২২ এর জনু মাসে ২৭,৫০০ টাকা এবং সুমনা সরকার সংস্থাপন কর্মচারী হিসেবে চর বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে বেতন ভাতা উত্তোলন করেন ৮২,৪০০ টাকা| (যার বিল নং- ৪/২১-২২)| আবার একই ২০২২ সালের নভে¤^র মাসে সুষেন কুমার ঢালী পরানপুর শহীদ শেখ আবু নাসের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন ১৫,৯০০টাকা এবং সুমনা সরকার মে-২০২২ এর বেতন ভাতা উত্তোলন করেছেন ১২,৭৫০টাকা| যা অদ্যবোদি চলমান|
জানাগেছে, ঐ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় পাশ^বর্তী উপজেলার ফকিরহাটের মূলঘর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর অফিস কক্ষে| ২০১৬ সালের ২২ ডিসে¤^র সেখানে সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত নিয়োগ পরীক্ষায় সুষেন কুমার ঢালী ও সুমনা সরকারের উপস্থিতি ছিলনা| সে কারনে কার্যকারি কমিটির সভাপতি, সদস্যদের নিয়োগ সংক্রান্ত রেজুলেশন বহিতে সুষেন কুমার ঢালী ও সুমনা সরকারে নাম বা অংশ গ্রহন দেখা জায়না|

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *