বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

চিতলমারীতে ২০ লাখ টাকার নিষিব্দ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

রিপোর্টারের নাম / ৩৯৪ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

একরামুল হক মুন্সী:
চিতলমারী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২০লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে| উদ্ধারকৃত জাল জনসম্মুখে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদলতের মাধ্যমে পুড়িয়ে ধ্বংস করেছেন|

মঙ্গলবার (০৫ মে) বিকাল ৪টায় জব্দকৃত জাল চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার উপজেলার কুনিয়া বাস স্ট্যান্ড এর বালুর মাঠে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করেন| এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.ফেরদৌস আনসারী উপস্থিত ছিলেন|

এদিন সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুনিয়া বাসস্টান্ডের একটি পরিত্যাক্ত বাড়ি থেকে বড়বাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. তহিদুল ইসলাম থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের নির্দেশনায় অভিযান পরিচালনা করে প্রায় ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে| জব্দকৃত জাল চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করেন|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *