বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

মো: একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারীতে জুঁস কেনাকে কেন্দ্র করে মোজাহিদুল ইসলাম মোল্লা(৪৫) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে| বৃহম্পতিবার সকাল ৭াটার দিকে উপজেলার হিজলা পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে| নিহত মোজাহিদুল ইসলাম মোল্লা ওই গ্রামের সরোয়ার মোল্লার ছেলে| হত্যার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা হত্যাকারী বাইজিদ শেখের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও বাইজিদকে পিটিয়ে আহত করে| খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আহত বাইজিদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে|
নিহতের ভাইপো শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ৭ টায় দিকে মুদি দোকানি মোজাহিদুল ইসলামের সাথে প্রতিবেশি বাদশা শেখের ছেলে বায়োজিদ শেখ জুঁস কেনা নিয়ে তর্ক-বিতর্ক হয়| এরজের ধরে বাবাইজিদ শেখ উত্তেজিত হয়ে ধারালো কাস্তে দিয়ে দোকানি মোজাহিদুল ইসলামকে কুপিয়ে হত্যা করে|
চিতলমারী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান,খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনা স্থাল পরিদর্শন করে হত্যার সাথে জড়িত মুল অভিযুক্ত বাইজিজিদ শেখ আটক করা হয়েছে| এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে| লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে|