বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

মো: একরামুল হক মুন্সী:
বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বাগেরহাটের চিতলমারী উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে| সোমবার (১জুন) বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়|
উপজেলা সেচ্ছাসেবক দল, শ্রমীক দল, কৃষক দল ও ছাত্রদলের আয়োজনে সেচ্ছা সেবক দলের সভাপতি নিয়ামত আলী খানের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেচ্ছা সেবক দলের সদস্য সচিব ডালিম ফকির, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক গোলাম রসুল তরফদার নেওয়াজ|
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এলাহি মোল্লা ও কৃষকদলের সাধারণ সম্পাদক জবরুল শেখ এর সঞ্চলনায় অন্যাদেরও মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শ্রমীক দলের সভাপতি মো: ইউসুফ আলী শেখ, কৃষক দলের সভাপতি মো: সহিদুল ইসলাম, উপজেলা উলামা দল আহবায়ক ইয়াসিন ফকির, ছাত্রদল যুগ্ম আহবায়ক আজমাল হোসেন আজিম সহ উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সহযোগি দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ| আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা কওে দোয়া করা হয়|