বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

“মানুষ মানুষের জন্য”

রিপোর্টারের নাম / ১০১ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

অন্তরালে  ডেক্স:
চিতলমারী উপজেলার চরবানিয়ারি বাওয়ালী পাড়া গ্রামের নিত্য মন্ডলের স্ত্রী শিউলী রানী মন্ডল (২৩) রান্নাঘরে ভাত রান্না করতে গিয়ে অসতর্কতা বশত: অগ্নি দগ্ধের শিকার হয়ে চিকিৎসারত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জালড়ে প্রায় ১মাস পর শেষ নি:শ^াস ত্যাগ করেন|
এই গৃহবধূ অগ্নিকান্ডে আহত হবার ঘটনা শুনে প্রায় দুই মাস আগে চিতলমারী স্বাস্থ্যকেন্দ্রে ছুটে যান চিতলমারী প্রেসক্লাব সভাপতি একরামুল হক মুন্সী| মাজার নিচ থেকে দগ্ধ কাপড়ে ঢাকা ঐ গৃহবধুর আর্তনাদ দেখে উন্নত চিকিৎসার জন্য একরামুল হক মুন্সী “চিতলমারীর অন্তরালে” পত্রিকার ফেসবুক পেজ থেকে আর্থিক সাহায্যের জন্য লাইভ করেন| পরে ঝর্ণা টিভিতে বিষয়টি প্রচার করেন|
অত:পর মুঠোফোনে তৎকালিন ইউএনও মো: সাজ্জাদ হোসেনকে ঘটনাটি জানান | হৃদয়বান ইউএনও মহোদয় কিছুক্ষণের মধ্যে সরেজমিনে চলেযান| এ সময় তিনি রোগির জন্য সুখনা খাবার, শীতের পোষাক ও নগত অর্থদেন| এ সময় ঝর্ণাটিভির লাইভে সাড়া দিয়ে সিঙ্গাপুর থেকে এক প্রবাসী ৫হাজার টাকা পাঠাতে সম্মত হয়ে কমেন্টস করেন| ঘটনাটি ইউএনওকে জানানো হয়| এ সময় ইউএনও ঝর্ণা টিভির বিকাশে টাকা আনতে বলেন; তাতে একরামুল হক মুন্সী অপারগতা প্রকাশ করায়, উপজেলা পরিষদের এক কর্মকর্তার বিকাশ ন¤^রে টাকা এনে রোগির স্বামী কাছে পৌঁছে দেয়া হয়|
উন্নত চিকিৎিসার জন্য যথাযত অর্থ না হওয়ায় প্রেসক্লাব সভাপতি একরমুল হক মুন্সীইউএনও সাজ্জাদ হোসেন এর সাথে বৈঠক করেন| পরামর্শ অন্তে ভিকটিমের চিকিৎসার জন্য বাগেরহাট জেলা পরিষদে ইউএনও মহোদয়ের মাধ্যমে একটি আবেদন করা হয়| আবেদনের পর ভিকটিমকে খুলনা বার্ণ ইউনিটে ভর্তি পাঠানো হয় | সেখানে প্রায়-২০ থেকে ২৫দিন  চিকিৎসা নিয়ে বাড়ি আসে| এর কয়েক দিন পর তিনি মৃত্যুবরণ করেন|
মৃত্যুরপর জেলা পরিষদে আবেদনের ২০ হাজার টাকার চেকটি পাওয়া গেলেও মৃতের, মৃত্যু সনদ ও জন্ম নিবন্ধনে জটিলতা থাকায় চেকটি ক্যাশ করতে আইনী জটিলতায় প্রায় একমাস কেটে যায়| তৎমধ্যে ইউএনও সাজ্জাদ হোসেনের বদলি জনিত করনে চিতলমারী উপজেলা কর্মস্থল ত্যাগ করেন| কিন্তু চেকটি রেখে যান প্রেসক্লাব সভাপতি একরামুলহক মুন্সীর কাছে|
এর পর নবাগত ইউএনও হিসেবে যোগদান করেন খাদিজা আক্তার| একরামুল হক মুন্সী এ সংক্রান্তে সকল বিষয় তাকে অবগত করেন| অত:পর চেকটি তিনি স্ব, হৃদয় হয়ে হাতে নেন| এ সময় বলেন চেষ্টা করে দেখি| পরবর্তীতে যে সকল জটিলতা ছিলো তা সংশোধন করে প্রাপ্ত ২০হাজার টাকা উত্তোল পুর্বক বৃহস্পতিবার (১১জুন) সকাল ১১টায় মৃতের স্বামী নিত্য মন্ডলের হাতে ২০হাজার টাকা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার| এ সময় পাশে ছিলেন নিত্য মন্ডলের বোন অঞ্জু মন্ডল, চিতলমারী প্রেসক্লাব সভাপতি একরামুল হক মুন্সী ও সাধারণ সম্পাদক প্রিন্স মন্ডল অলিপ|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *