শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
সাংবাদিক পুত্র প্রিতমকে নরসিংদী থেকে উদ্ধার-প্রশাসন ও গনমাধ্যমকে কৃতজ্ঞতা প্রকাশ চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে সাংবাদিকপুত্রের নিখোঁজ, সন্ধানের আকুতি চিতলমারীতে ডিভোর্সি স্বামীর হত্যা চেষ্টা: অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক নারী চিতলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটিকে সংবর্ধনা প্রদান চিতলমারীতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা স্মৃতির আলো-ছায়ায় এক জীবন: এক লড়াকু সাংবাদিকের আত্মকাহিনি বাগেরহাটে ইসলামী মহাসম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি, নেতৃত্বে মাওলানা মাহফুজুর রহমান ট্রাম্পের নৈশ ভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ফাস্ট লেডি ডা. জুবাইদা রহমান চিতলমারীতে হেলমেট মাথায় পরে অফিসে প্রশাসনিক কর্মকর্তা

চিতলমারীতে সংবাদ প্রকাশের পর অসুস্থ লেখক জুড়ান মণ্ডলের বাড়িতে ইউএনও

রিপোর্টারের নাম / ১১০ টাইম ভিউ
আপডেট সময়: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

মো: একরামুল হক মুন্সী:
চিতলমারীতে চিকিৎসার অভাবে মৃত্যুর প্রহর গুনছে লেখক জুড়ান মণ্ডল শিরোনামে সংবাদ প্রকাশের পর জুড়ান মণ্ডলের বাড়িতে গেলেন ইউএনও। ১৪ সেপ্টেম্বর বিকাল ৫ টায় চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার সন্তোষপুর গ্রামের বাসিন্দা লেখক জুড়ান মণ্ডলের বাড়িতে গিয়ে তার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। এ সময় তিনি তার চিকিৎসার জন্য সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া তিনি জুড়ান মণ্ডলের হাতে নগদ অর্থ তুলে দেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন লেখক ও সাংবাদিক পংকজ মন্ডলন, প্রিন্স হালদার ও এলাকার লোকজন।
উল্যেখ্য জুড়ান চন্দ্র মণ্ডল পাক্ষিক“চিতলমারীর অন্তরালে” পত্রিকার সাহিত্য পাতার নিয়মিত লেখক ছিলেন। তিনি গত ৬ মাস ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। স্টোক করায় শরীরের একপাশ তার অচল হয়ে গেছে। বিছানা থেকে উঠতে পারছেন না তিনি। চিকিৎসা নেওয়ার মতো কোন সংগতি নেই তার। অভাবের সংসার। এক সময় পেশায় দর্জির কাজ করতেন তিনি। এতে যেটা রোজগার হত সেখান থেকে সংসার চালানোর পাশাপাশি অসাহায় গরীব মেধাবী শিক্ষার্থীদের বই-খাতাসহ নানা শিক্ষা উপকরণ কিনে দিতেন তিনি। এছাড়া তিনি নিয়মিত সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন পত্রিকায় লিখতেন। পাশাপাশি তিনি অনেক নাটক লিখেছেন। সেগুলি নিজের অর্থায়নে মঞ্চায়ন করেছেন। সমাজে আলোক বর্তিকা হয়ে কাজ করা সেই মানুষটি এখন চিকিৎসার অভাবে মৃত্যুর প্রহর গুনছেন শিরোনামে সংবাদ প্রকাশিত হয় ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার জানান, জুড়ান মণ্ডলের অসুস্থতার বিষয়টি তার জানা নেই। সাংবাদিকদের মাধ্যমে তিনি বিষয়টি জেনেছেন। জুড়ান মণ্ডলের মতো মহৎ মানুষের পাশে সকলকে দাাঁড়ানোর আহবান জানান। পাশাপাশি সরকারি ভাবে যটতা সম্ভব সহযোগিতার আশ্বাস দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *