বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

রূপচর্চায় যেভাবে কাজে লাগাতে পারেন ডার্ক চকলেট

রিপোর্টারের নাম / ২০০ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

চকলেট পছন্দ করে না – এমন মানুষ খুঁজে পাওয়া একটু কঠিন বৈকি। তবে পছন্দের খাবার হওয়া সত্ত্বেও শারীরিক বিভিন্ন কারণে চকলেট খাওয়া বারণ থাকে অনেকের। অনেককে আবার একেবারে খেতে মানা করে দেন চিকিৎসক।

তবে এই চকোলেট যে শুধু খাওয়াই যায়, ব্যাপারটা কিন্তু মোটেও এমন না। এই চকলেট কাজে লাগিয়ে রূপচর্চাও করা যায়। বিশেষ করে ডার্ক চকোলেট। এই চকলেট এমনিতেই উপকারী। কেননা, এতে রয়েছে নানা ধরনের ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টি-অক্সিডেন্ট। যা ত্বকের কোলাজেন তৈরিতে বিশেষ ভূমিকা রাখে। আর রুক্ষ ত্বক সতেজ করে এবং সেই সঙ্গে রোদ লেগে ত্বক পুড়ে যাওয়া, ত্বক বুড়িয়ে যাওয়া এবং কালচে ছোপ পড়ার মতো সমস্যা থেকে রেহাই দিতে পারে চকলেট ফেশিয়াল।

আর যদি সেই চকলেট ফেস-মাস্ক বানানো যায়, তাহলে তো কথাই নেই। ত্বক যদি শুষ্ক ও নিষ্প্রাণ হয়ে গিয়ে থাকে, তাহলে নিঃসন্দেহে তাতে প্রাণ ফেরাবে চকলেট ফেশিয়াল। আর ত্বক জেল্লাদার হবে খুব দ্রুতই। এছাড়া চকলেট ফেশিয়াল সপ্তাহে বারদুয়েক করলেও ত্বক উজ্জ্বল হয়। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ। মৃত কোষ দূর করে ত্বককে জেল্লাদার করে তোলে।

এবার বানিয়ে ফেলুন মাস্ক—

পরিমাণমতো ডার্ক চকোলেটের (গুঁড়ো বা গলানো) সঙ্গে অলিভ অয়েল এবং একটি ডিমের কুসুম মিশিয়ে মাস্ক তৈরি করুন। চাইলে ডিম না-ও মেশাতে পারেন। একই মাস্ক চুলের পক্ষেও ভালো। ১৫ মিনিট রেখে সামান্য গরম পানিতে ধুয়ে ফেলুন। কয়েক দিনেই ত্বক জেল্লাদার হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *