বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

‎মেধাবী শিক্ষার্থীদের হাতে ফলের চারা – দুর্বার উন্নয়ন সংস্থার অনন্য উদ্যোগ

‎নিজস্ব প্রতিবেদক: / ১৫৫ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

‎বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় সদরে  অবস্থিত  সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়ে
‎ ১৩ ই অক্টোবর সোমবার  বিকেল চারটায  এক ব্যতিক্রমধর্মী  অনুষ্ঠান আয়োজন করা হয়।

‎এসময় দুর্বার উন্নয়ন সংস্থার উদ্যোগে বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলের চারা বিতরণ করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন। তিনি শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিয়ে বলেন,

‎আজকের এই গাছই একদিন হবে তোমাদের ভবিষ্যৎ জীবনের প্রতীক। প্রত্যেক শিক্ষার্থী যেন একটি করে গাছ রোপণ করে তার যত্ন নেয়, তাহলেই পরিবেশ হবে সবুজ আর জীবন হবে সমৃদ্ধ।

‎অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার খান বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধি করে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। দুর্বার উন্নয়ন সংস্থাকে ধন্যবাদ জানাই এমন সময়োপযোগী উদ্যোগ নেওয়ার জন্য।

‎শিক্ষক হাফিজুর রহমান বলেন, গাছ শুধু পরিবেশ নয়, মানুষের জীবনের অংশ। আজকের এই চারা যেন প্রত্যেক শিক্ষার্থীর ভবিষ্যতের মতোই শক্তভাবে বেড়ে ওঠে।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষকবৃন্দ সঞ্জয় কুমার মণ্ডল, কুবের বিশ্বাস, বিধান ব্রক্ষ, সারমিন আক্তার, মধুসুদন মজুমদার, ও স্থানীয় সাংবাদিক পংকজ মণ্ডলসহ অন্যান্য অতিথিবৃন্দ।

‎সাংবাদিক পংকজ মণ্ডল বলেন, দুর্বার উন্নয়ন সংস্থা সব সময় সমাজের পাশে দাঁড়িয়েছে। আজকের এই উদ্যোগ আমাদের চিতলমারীকে আরও সবুজ, আরও সুন্দর করে তুলবে।

‎অনুষ্ঠানে উপস্থিত একাদিক শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করে বলেন, আজ আমাদের হাতে যে চারা দেওয়া হলো, সেটি শুধু একটি গাছ নয়, এটি ভবিষ্যতের আশা। আমরা প্রত্যেকে প্রতিজ্ঞা করছি এই গাছগুলোকে বড় করব।

‎দুর্বার উন্নয়ন সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও শিক্ষা, পরিবেশ ও সমাজ উন্নয়নে তারা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *