বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

চিতলমারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপিত

রিপোর্টারের নাম / ১৭৯ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫। এ উপলক্ষ্যে উপজেলা প্রণিসম্পদ অফিস চত্বরে বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় একটি বর্নাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে পশু চিকিৎসা সেবা প্রদান করা হয়। র‌্যালির নের্তৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাদ হোসেন।
র‌্যালি পরবর্তী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র তার বক্তব্যেও মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। উপজেলা প্রনি সম্পদ কর্মকর্তা মো: আহমেদ ইকবাল এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সিফাত আল মারুফ, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম ওয়াদুদ খন্দকার, উপজেলা জামায়াতে ইলামী অমির মাও: মনিরুজ্জামান, ইসলামী অন্দোলন চিতলমারী উপজেলা শাখার সভাপতি ডা: আবুল কালাম কাজী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ভেটেনারি সার্জন ডা: অনুপ কুমার অধিকারী
আলোচনা সভায় বক্তারা বলেন—প্রাণিসম্পদ খাতের উন্নয়ন কৃষিনির্ভর অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খামারিদের আধুনিক প্রশিক্ষণ, টিকা ও ভেটেরিনারি সেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, খামারি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অলোচনা শেষে নের্তৃবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত পশু-পাখি মালিকদের সাথে মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *