বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

চিতলমারীতে কোডেক এর সমৃদ্ধি কর্মসূচি উপজেলা দিবস উদযাপিত

রিপোর্টারের নাম / ২০৮ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

মো: আজাদ খান (বিশেষ) প্রতিনিধি:
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক বাস্তবায়নে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (বিকেএসএফ) এর সার্বিক সহযোগিতায় সমৃদ্ধি কর্মসূচি উপজেলা দিবস উদযাপিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় চিতলমারী উপজেলা পরিষদ মিলনায়তনে এই দিবস উদযাপিত হয়।
সহকারী পরিচালক (কোডেক) মো: রাশেদুর রেজার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাদ হোসেন।বিশেষ অতিথি ছিলেন, জোনাল ব্যবস্থাপক মো:মাহবুব আলম, এরিয়া ম্যানেজার মিরাজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: হাফিজুর রহমান,চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মো: একরামুল হক মুন্সী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান খান পিকলু , ব্রাঞ্চ ম্যানেজার নীলকমল বাইন, উপজেলা সমন্বয়কারী আজগর হায়দার, উপজেলা সহ সমন্বয়কারী মো: মাহিদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
সমৃদ্ধ কর্মসূচিতে বিভিন্ন বিষয়ের উপর সম্মাননা পদক প্রদান করা হয়। সাহসী, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ সংবাদ পরিবেশনায় চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি একরামুল হক মুন্সীকে সাংবাদিকতায় শ্রেষ্ঠ পুরস্কারে ভূষিত করা হয়।
অতিথিরা বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *