বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

মোঃ একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ৫৫তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬।
সোমবার ১৯ জানুয়ারি সকাল ৯টায় বিদ্যালয়ের সবুজ চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে দুই দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এড হক কমিটির সাবেক সভাপতি মোঃ সোয়েব হোসেন গাজী, চিতলমারী প্রেসক্লাব সভাপতি মোঃ একরামুল হক মুন্সী, সাধারণ সম্পাদক প্রিন্স হালদার অলিপসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ, শিক্ষার্থী অভিভাবক ও এলাকার সুধীজন। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈলেন্দ্র নাথ বাড়ৈ এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো. শামীম হোসেন।
প্রথম দিন বিদ্যালয় প্রাঙ্গণে আউটডোর ক্রীড়া প্রতিযোগিতার সকল ইভেন্ট সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের নাম তালিকাভুক্ত করা হয়েছে। আয়োজক সূত্রে জানা গেছে, আগামীকাল ইনডোর ক্রীড়া ও সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে এবং একই দিনে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।