বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

ক্রীড়া সংবাদ:
চিতলমারীর বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৩দিন ব্যাপী ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জনুয়ারী) সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগীতার উদ্বোধন করেন চিতলমারী উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গোলাম ফারুক (বুলু)।
বিদ্যালয়ের ১৯৯২ সালের প্রাক্তন শিক্ষার্থীদের পৃষ্ঠপোষকতায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী টিপু সুলতানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,বড়বাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ তৌহিদুল ইসলাম, সহউপ-পরিদর্শক মো. বশির,বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মো. সেলিম শেখ,বিএনপি নেতা কামরুজ্জামান স্বাধীন ফকির,ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো.লাবলু শেখ,ইউনিয়ন বিএনপি’র দপ্তর সম্পাদক মো. নাসির উদ্দীন শেখ,ওয়ার্ড বিএনপির’ সভাপতি মো. দবির খান, মো. মিজান শেখ,বিএনপি নেতা মনির খান,সাংগঠনিক সম্পাদ ডা: ইকবাল হোসেন।